- 3
- 0
এম এম এস
'অ্যাই বাড়িতে কেউ নেই আজ আসবে দুপুরে.....'
আহা রিনরিনে মিঠে গলা! সত্যিই! তবে তো আসতেই হয়।'
'ঠিক পৌঁছে যাবো।' প্রবল উৎসুক গলা!
'তুমি কি করছো বলতো!'
'আরে ক্যামেরা ফিট করছি। আমরা ইশক লড়াবো আর ছবিগুলো থাকবেনা! পরে দুজনে একসাথে মজা করে দেখবো।'
'এমা কি করছো!'
'আরে একটু খোলামেলা না হলে কি চলে! ওড়না টোড়না সরাও ।একটু ঢিলেঢালা হও।'
'না না ছিঃ ছিঃ! এত ছিঃর কি আছে! পিসিমা টাইপের কথা বোলোনা তো! চল চল। আঃ...'
'অ্যাই ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছো কেন! রেখে যাও।'
'দূর বোকা! এবার তো এম এম এস ক্লিপ বানাবো দেখবে কেমন ভাইরাল হবে!'
'কি বলছো এসব কথা!'
মিঠে গলা প্রায় কাঁদো কাঁদো।'
প্লিজ এরকম কোরোনা।'
ধূর্ত হাসি আরেকজনের মুখে।
'কি ভেবেছো প্রেম করছিলাম! জাস্ট চেখে দেখছিলাম।'
এবার ক্রন্দসীর ক্রুদ্ধ মুখ। 'ক্যামেরাটা দাও বলছি'
গলায় আদেশের সুর।'
'চল্ ফোট্ দেবো না। কি করবি!'
'তবে রে আমি কি ফালতু মাল
দ্যাখ্ কেমন ছাড়াই ছাল! '
সপাটে গালে একটি চড় সাথে হাত মুচড়ে ক্যামেরাটি হস্তগত। কঠিন গলা ঘাড় ধাক্কা দিয়ে ধূর্তকে দিলো বার করে। ঘরের বাইরে। আরে আমার ডি এস এল আরের ক্যামেরা!
'তোর বাপকে বলিস এসে নিয়ে যাবে। এখন ভাগ্।'
মিঠের মুখে বিজয়িনীর হাসি...
0 Comments.