- 5
- 0
প্রেম
তোমার স্পর্শ রাখো
মুছে দাও ক্ষত, এসো
ব্যথার ভেতরে এক হয়ে যাই
হেঁটে যাই দিগন্তের দিকে।
কিছুই তো হলো না, দেখি
ফাটল ধরেছে আজ সহজ বিশ্বাসে।
ফিরবার ঘর নেই
বুকের ভিতর অন্ধকার বাসা বাঁধে
প্রেমের চাঁদে গ্ৰহণ লেগে ঘৃণায় পোড়ে
এই মৃতদেহ বইবে কে, বলো?
আগুন ঘিরেছে প্রেম
সেখানে হৃদয় পোড়ে, অগ্নিময় দশা
দহনের দিনরাত জেগে থাকে একা।
0 Comments.