- 7
- 0
তোমার সাথে
অনেক কথা তোমার সাথে
এখনো রয়েছে বাকি
পথ চলাতে দিবস রাতে
তোমার ছবিই আঁকি।
জীবন জুড়ে ভাবনা নানা
নিয়ত মারছে উকি
ইচ্ছে গুলো মেলেছে ডানা
আসুক যতই ঝুঁকি।
তোমার সাথে গিয়েছে জুড়ে
বৈচিত্রের ঘটনাবলি
একতারাতে আপন সুরে
বাজে মনের কথাকলি।
অনেক স্বপ্ন করছে ভিড়
যাপিত জীবন মাঝে
গড়ছি তবে সুখের নীড়
নিয়ত সকাল সাঝে।
0 Comments.