- 3
- 0
ভিড়ে হারানো বন্ধুত্ব
আমাদের বন্ধুত্বটা আর আগের মত নেই
যা নিয়ে আমি কবিতা লিখব।
আছে শুধু একরাশ অভিমান
পাশ দিয়ে গিয়ে করছে না দেখার ভান।
শিরদাঁড়া উঁচু করে দেয়াল ধরে
দাঁড়িয়ে ছিলাম আমি যেন কোন টিকটিকি
নিজের অস্তিত্ব বোঝাতে টিক্ টিক্ করে চলেছি।
শত নিষেধ ভেদ করে যেই বন্ধুত্ব টিকে ছিল
আজ তা দরকারে পরিণত হয়েছে।
নতুন স্মৃতি গড়তে গিয়ে পুরনো স্মৃতি ক্ষয়েছে।
হাসাতে পারি বলে,
আমায় দুঃখের সময় কাছে ডেকে নিল
সুখের সময় বঞ্চিত করে আমায় দুঃখ দিল।
শান্তির খোঁজ সবাই করে,
কিন্তু শান্তি দিতে পারে ক'জন।
হাজার মানুষের ভিড়ে মেলে সঙ্গী অনেক
সত্যিকারের বন্ধু হয়ে থাকে ক'জন।
0 Comments.