- 6
- 0
মধ্যরাতের পথভোলা খোকা
তাল গাছে ভূত নাচে
বাদুর ঝোলে দুলে,
ইলিশ হাতে যাচ্ছে খোকা
শশুর বাড়ির পথ ভুলে।
চোখ গুলো লাল লাল
ওই দূরে দেখা যায়
আধারে শেয়াল।
মাঝে মাঝে থেকে থেকে
হুক্কা হুয়া ডাকে,
শাকচুন্নির লম্বা হাত
ধরবে সে কাকে।
খোকার মনে ভয় ভয়
যদি ভূত পিছে রয়,
না তাকিয়ে পিছু
চলতে থাকে করে মাথা নিচু।
কম্পন দিয়ে ওঠে ঠান্ডা হাওয়া
সাথে দুর্গন্ধ,
আপন মনে গুনগুনিয়ে
চলতে থাকে
করে নাক বন্ধ।
যেতে যেতে বাঁকা পথে
পথ গুলো লাগে অচেনা,
শুধাবে লোকেরে পথ
মধ্যরাতে লোক খুজে পায় না।
একটা কি দুটো ছায়া চলে গেল
চমকিত হইয়া স্থির দাড়াইলো।
বারে বারে ভয় হয়,
যদি ভূত পিছে রায়
না তাকিয়ে পিছু
চলতে থাকে করে মাথা নিচু।
0 Comments.