Wed 08 July 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

জোনাকি তুই বন্ধু হবি

জোনাকি তুই বন্ধু হবি আয় না আমার ঘরে

তোর সঙ্গে কথা বলে প্রাণটা যাবে ভ'রে 

পারবি দিতে আমায় কিছু স্বপ্ন দেখার আলো

চারিদিকে দুঃখ-কষ্ট অন্ধকারে কালো 


জোনাকি তুই বন্ধু হবি, আয় না গল্প করি 

ভালো করে দেখব তোকে নিজের হাতে ধরি 

অন্ধকারেই দেখি তোকে দিনে কোথায় থাকিস 

জগতে কি হচ্ছে সে-সব খবর কিছু রাখিস ? 


ছুটোছুটি করতে আমার বড়ই ভাল লাগে 

তোর মতন‌ই উড়তে আমার ইচ্ছা মনে জাগে 

রাতের বেলায় মা দেবে না 

যেতে আমায় দূরে 

একটু যদি যেতে পারিস আমার বাড়ি ঘুরে 

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register