- 8
- 0
দেখাও করে হাতে নাতে
পাড়ার যত ছোট ছোট
ছেলেপিলের দল
বিশ্বকাপের নেশায় মেতে
খেলছে মাঠে বল
নাড়ুর চোখে স্বপ্ন হাজার
হতেই হবে "মেসি"
হাঁদা বলে, "নাড়ু তোর
চর্বি বড্ড বেশী,
এই শরীরে ছুটতে গিয়েই
হাঁপিয়ে এখন মরিস
পড়ে গিয়েই ওঠার জন্য
সবার হাত যে ধরিস !"
নাড়ু বলে, "দেখবি তোরা
বড়ো যেদিন হব,
খেলার মতো খেলবো খেলা
দেশ বিদেশে যাব"
পরের দিন তারাই আবার
ক্রিকেট নিয়ে মাতে
পৌঁছে গেছে মাঠে সবাই
সরঞ্জামের সাথে
কেউ হতে চায় পেস বোলার
কেউবা ব্যাটসম্যান
বেশীর ভাগই তাদের মধ্যে
বিরাট কোহলির ফ্যান
এগিয়ে এসে বোঝায় তাদের
পাড়ারই এক দাদা
"মুখেই শুধু তর্ক করিস
ওরে নাড়ু-হাঁদা
কোন কিছু হতে গেলে
লক্ষ্য রাখিস স্থির
অভ্যাস কর্ নিয়ম মেনে
স্বভাবটা কর্ ধীর
কদিন থেকে দেখছি তোদের
মুখেই কথা ঢের
দেখাস করে হাতে নাতে
লোকে পাবে টের
চুপটি করে থাকবি লেগে
আসবে সফলতা
পাড়া কেন --- সারা দেশই
জানবে তোদের কথা"
0 Comments.