Sun 27 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

শান্তিপুরে চলো

চারপাশে যা চলছে দাদা 

চুরি খুনোখুনি 

গন্ডগোল, মারামারি 

লেগেই আছে শুনি


ভন্ডামিতে দেশ ছেয়েছে 

ছল-চাতুরির খেলা 

সাধারণের যেমন তেমন 

কাটছে দুটি বেলা 


সকালবেলা এই পাড়াতে 

পড়লো যদি বোম্ 

দিচ্ছে হানা অন্য কোথাও 

পুলিশ রূপী যম 


নিরীহদের যন্ত্রণাটাই 

বর্তমানে বেশি 

অকারণে গুন্ডাগুলো 

দেখায় গায়ের পেশী 


অসহায় মানুষ যারা 

কি করবে বলো ? 

ভাবছি বলি, "শান্তিপুরে" 

শান্তি পেতে চলো 


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register