Sat 10 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

কেন ?

যে কাজটা করা কঠিন 

কষ্ট ক'রে করবে কে 

ফেল করেছে জানিস কেন 

পড়াশুনা করলো যে ? 


এমন কথা কে শুনেছে 

কেউ কখনো বলেইনি 

অচল টাকা ঘুরলো বাজার

বলছে কেন চলেইনি ? 


নিজে নিজেই গলে বরফ 

মনটা কেন গলে না 

মন হয়তো শক্ত পাথর 

সেইজন্য টলেই না ! 


ভরা পেটে মুখ চলছে 

খিদে কেন মেটে না 

বিদ্যে পেটে নিয়ে‌ও কেন 

বুদ্ধি কারো খাটে না ? 


সত্য নারান পুজো ক'রে 

মিথ্যে কেন বলে রে 

পরের কথায় ঘাড়টি নেড়ে 

নিজের মতেই চলে সে ? 


জ্ঞান-উপদেশ দিয়ে‌ও কেন 

পেটের ভাত জোটে না 

অতি অত্যাচারে‌ও কারোর 

মুখে কথা ফোটেই না? 


"কেন" নামক প্রশ্ন কেন 

বিরক্তিকর বল্ না রে 

"কেন" শব্দ বেজায় জটিল 

তবু শুধাস কেন রে ? 


"কেন"র জবাব থাকলে জানা 

হোঁচট কী আর খেতাম রে 

পৃথিবীটা তরল হয়ে 

বাঁচাই সরল হত রে 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register