- 1
- 0
আমরা এখন ছোট
ঢং ঢং ঢং বাজলো ঘড়ি
যখন ভোর পাঁচটা
শয্যা ছেড়ে আমার মায়ের
শুরু হ'ল কাজটা
বাবা যাবেন অফিস
আর কলেজ যাবে দাদা
দেখাই আমরা কজন ছোট
যেন ঘুমিয়ে কাদা
মটকা মেরে শুয়ে কথা,
যাচ্ছে না যার কানে
বকুনি যে পড়বে না
সে ভাল করেই জানে
সময় যত এগোয় ধীরে
সরগরম বাড়ি
কিছু পরেই উঠতে হবে
ভেবেই কষ্ট ভারী
বড়রা সব যে-যার মতো
চলে গেল কাজে
কাজের মাসী আওয়াজ করে
বাসন কেন মাঝে ?
ছোট বলেই আমরা এখন
বেশী করে ঘুমোই
দু'গাল ভরে আদর পেয়ে
উঠবো মায়ের চুমোয়
একটু বড় হলেই দেখো আমরা যাব স্কুলে
আরাম করে শোয়া তখন সবাই যাব ভুলে
0 Comments.