Wed 09 September 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

আজ সকালে আকাশ ঝকঝকে নীল ছিল। ভোরের সূর্য নীল ডেয়জীদের ছুঁয়ে দেবদারু পাতাদের গুড মর্নিং বলে হাঁটা শুরু করতেই দুটো সিপাহী বুলবুল এসে দেবদারু গাছে দোল খেতে লাগল। তাদের পালক ছুঁয়ে আদর করে সূর্য যেই আরো খানিক এগিয়েছে এগিয়ে এলো এক নীল গলা বসন্তবৌরী। তাঁকে না ছুয়ে নীল পালকের রোশনাই না বাড়িয়ে সূর্যই বা কি করেন। এমন সময় পদ্মপাতার উপর দিয়ে পা দিয়ে পা টিপে টিপে হেঁটে আসা জল মুরগী মা তাঁর কালো পশমের মত ছানাদের শিখিয়ে দিল কেমন করে জলে ভেসে থাকা পদ্ম পাতার উপর ব্যালান্স করে চলতে হয়। ছোট কালো ছানাটা ঠোঁট ফুলিয়ে কাঁদছিল তাঁর পালকে কেন সাদা সোনালী ছিটে নেই তাঁর মায়ের মত। মা আদর করে বললেন 'ছোট ছানাদের শত্রুর থেকে লুকিয়ে রাখার জন্যই এই ব্যবস্থা , তুমি বড় হলেই সাদা,সোনালি পালক পেয়ে যাবে।'

এই সবই ঘটে চলেছে এই শহরের বুকে। প্রকৃতির গল্পের ঝুড়ি অফুরন্ত। শুধু তাঁকে বাঁচাতে হবে যত্ন করে। তাঁকে দেখতে জানতে হবে।

শুভেচ্ছা নিরন্তর। 


ইন্দ্রাণী ঘোষ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register