- 3
- 0
কেপ ভার্দে অতলান্তিক মহাসাগরের মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ। এখানে দশটি আগ্নেয়গিরি রয়েছে। আর সেই আগ্নেয়গিরির আগুন এবার বুকে নিয়ে লড়াই করল কেপ ভার্দে ফিফা বিশ্বকাপে। কেপ ভার্দের সংস্কৃতি আফ্রিকান ও ওলন্দাজ সংস্কৃতির এক জমজমাট পট বয়লার। আমাদের ছোটবেলায় আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেখেছি। রঙীন, উচ্ছল , প্রাণশক্তিতে ভরপুর একদল মানুষ ক্রিকেট দুনিয়ায় সোরগোল ফেলে দিয়েছিলেন দশকের পর দশক। এবার দেখলাম এক ফুটবল দলকে বুক চিতিয়ে রক্ষা করছে ভোজিনিয়া।
কেপ ভার্দে হয়তো বিদায় নিয়েছে, কিন্তু গোলরক্ষক ভোজিনিয়া (Vozinha) বিশ্বমঞ্চে একজন সত্যিকারের যোদ্ধার মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন।
নকআউট ম্যাচে তাঁর অবিশ্বাস্য আটটি সেভ শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দেশের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। এই বয়সে অনেকেই গতি হারিয়ে ফেলেন, কিন্তু ভোজিনিয়া প্রমাণ করেছেন যে অভিজ্ঞতা, সাহস আর আত্মবিশ্বাসই একজন প্রকৃত কিংবদন্তিকে আলাদা করে তোলে।
ফুটবল শুধু ট্রফি জেতার খেলা নয়,এটি হৃদয়ের শক্তি, অদম্য সাহস এবং এমন সব অবিস্মরণীয় মুহূর্তের গল্প।
ছোট্ট গরীব দেশের স্বপ্নকে এই ভাবেই বাঁচিয়ে রাখে ফুটবল। এক মা ভিসার পয়সা না পেলে সবাই মিলে পয়সা তুলে মাকে ছেলের খেলা দেখতে পাঠিয়ে দেন। তাঁর ছেলে তখন মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে একালের বাদশা মেসিকে।
এই মুখোমুখি দাঁড়িয়ে লড়াই একমাত্র বুকে র্দূদমনীয় যন্ত্রনা না থাকলে এই জেদ তৈরি হয় না।
রাজা ভোজিনিয়া(Vozinha) তোমারে সেলাম। বিশ্বকাপ থেকে বেড়িয়ে গেলেও আপনি হৃদয়ে রইলেন।
শুভেচ্ছা নিরন্তর।
ইন্দ্রাণী ঘোষ।
0 Comments.