Tue 09 June 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

রবিবার দুপুর। ভাতঘুমের জন্য প্রস্তুত হচ্ছিল সকলে। ঠিক তখনই আকাশ হয়ে গেল মেঘলা নদী। পশম পশম মেঘের ঢেউ উঠে আছড়ে পড়ল আকাশ থেকে ধরিত্রীর বুকে। ঝর ঝর, কল কল করে যেন লীলা মজুমদারের 'লক্ষী' গল্পের বোর্ডিং এর দুষ্টু মেয়েগুলো ছুটে এসেছে সেই মণিঝোরার পাশ থেকে। খুব চেয়েছিলাম মণি ঝোরার ধারে নিয়ে যাক আমায় ছুটির দিনের বৃষ্টি রূপী দুষ্টু মেয়েরা। মণিঝোরার জল খেলে নাকি যা নেই তাই দেখা যায়। বললাম বৃষ্টিদের সে কথা। তাঁরা খুব একচোট হেসে বললে 'অত সোজা না সেখানে যাওয়া। নেইদের দেখতে হলে যা আছে আগে সেই হিসেব মেলাতে হবে'। এ কথার মানে বেশ খেলিয়ে বুঝতে যাব 'হুম হুম' করে বাজ মাষ্টার ডেকে উঠল। 

আর কথা বাড়াই নি। কেউ যদি আম কাঠাল পাকার মাসে এসব খাম খেয়ালীপনার মানে বুঝে থাকেন জানাবেন।

ভালো থাকবেন। 

ইন্দ্রাণী ঘোষ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register