- 6
- 0
দুর্গাপূজা
হেই গো মা দুর্গা, তুই চারদিন কেন থাকিস?
আর কিছুদিন না থেকেই
জলে কেন ভাসিস?
সন্তানদের আশীষ দিলি
দেখবি না পরখকরে,
লেখাপড়া কেমন করে
তারা ভাল রেজাল্ট করে?
গণুদাদার ইঁদুর কেমন
বস্তা ফুটো না করে
রাস্তা ফুটো করে.
রাস্তার তাই বেহাল দশা
গাড়ি চলে না ঠিক করে.
মাগো আর কটা দিন থাক নারে মা,
আর কটা দিন থাক,
ডেম কুরকুর , ড্যাম কুর কুর বাজতেথাকুক ঢাক..
0 Comments.