- 3
- 0
যে জানলাগুলোয় আকাশ ছিল
যে জানলাগুলোয় আকাশ ছিল,
সে জানলাগুলো বন্ধ করতে দেবো না,
একটু নিশ্বাসের বাতাস,
একটু জগতের শব্দ আসে।
নগরীর কংক্রিটের জঙ্গলে,
হাঁপিয়ে ওঠা মনটা ছুটে যায়,
দেখতে, অনুভব ছুঁতে চায়ে,
রোদ আসবে, বৃষ্টির ছাট ঢুকবে!
আর আসবে সেই দস্যি দামাল ঝড়ো হাওয়া,
এটা ওটা সব ফেলে দেবে।
একটু হলেও তো ব্যস্ত করবে আমাকে!
বৃষ্টি ঝাপটা হটাৎ চলে এসে,
ঘর ভিজিয়ে মেঝে ভিজিয়ে,
দারুণ এক তুমুল কান্ড ঘটাবে।
আমি আনমনা থাকার কারনে,
চুলটা ভিজিয়ে দেবে,
আমি আয়নায় সেই ভেজা শরীর দেখবো,
মনে করবো তোর কথা,
আলতো ছোঁয়ায় চমকে উঠে,
কেমন আমাকে লজ্জায় ফেলে ছিলি?
দিগন্ত জোড়া নীল আকাশে,
যখন সূর্য থাকে শান্ত,
এক ঝলক ঠান্ডা দক্ষিণা বাতাস ,
চলে আসে এলোমেলো করতে,
পরিপাটি করা সংসারটা,
মনের আগুন নিয়ন্ত্রণে থাকে না,
চলে যাই সেই তখনকার দিনে।
জানলাগুলো ছিল তাই প্রাণ ছিল দেহে,
ধুলোবালির সাথে কত চেনা অচেনা ছায়া আসে ঘরে,
হাঁফ ধরা জীবন গড়িয়ে চলে,
সেখানে এই জানলাগুলো আকাশ ধরে দিত।
ভালোবাসা চাঁদ সূর্য তারা উঁকি দিত,
আজও আছে লুকিয়ে বেঁচে সে ভালোবাসা,
ভয় হয় এই জানলাগুলো আমার থাকবে তো?
0 Comments.