- 3
- 0
শুধুই ছবি
হঠাৎ সবুজ সমুদ্র থেকে লাফ দিয়ে ওঠে
খর্জুরের কাঁটাঝোপ
কোথায় মরুভূমি, কোথায় কি—
মরুদ্যানে ফড়িংএর ওড়াউড়ি
রঙীন কাঁচপোকাদের পাখার বাতাস
আর পাখপাখালির কথার জালে
ঢাকা পড়ে লায়লা-মজনুর প্রেমকাহিনি
আমি ছায়ার অতলে ডুবতে ডুবতে
খড়কুটোর মত আঁকড়ে ধরি
বিরহস্মৃতিঘেরা এই আশ্রয়টুকুকে।
0 Comments.