- 25
- 0
পাড় ঘুমোয়, নদী জাগে...
হয় তো সে সব সত্যিই ছিলো,
স্বপ্ন এখন শুধু
পাখির প্রলাপে ঘোর লাগা দিন,
এখন কেবলই ধূ ধূ।
বাতাসের ডাক,নদীর রোদন
উপেক্ষা করে রোজ,
মায়া অঞ্জনে দৃষ্টি ভিজিয়ে
শুধু অপেক্ষা,খোঁজ।
আজও অপেক্ষা একপেশে বড়,
ক্লান্তি জড়ানো রুমালে
শান্ত হয় শ্রান্ত প্রাণটি
ঘুমে চোখ বুজে এলে।
0 Comments.