Wed 19 August 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

একটি অরাজনৈতিক মন্ত্র

জয় জয় দেবী চরাচর সারে

তোমাকে একদিন নিয়ে বসিব আহারে।


জয় জয় দেবী ভুবনমোহিনী 

আমি তো দেবীটিকে কখনও দেখিনি।


জয় জয় মাতা, আলো আর আলো

জমি নাও ভালো কথা নিওনা যে হালও।


দোকানদারিও নাও সাথে নাও ক্রেতা

এখানে না খেতে পেলে যাব গড়বেতা।


জয় জয় রাজ্যপাট আর তার চেলা

পচা ডিম ছুঁড়েছে মারেনি তো ঢেলা।


বলো ভালো হোক সব ভালো থাক নিধি

আইন শাসন হোক বাম হোক বিধি।


জয় জয় চরাচর চরাচরে শান্ত

রাজকোষ থেকে মধু কিছু করুন দান তো।


জয় জয় চরাচর বন্দেমাতরম।

আয় শালা লুটে নিবি দেখি তোর কত দম।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register