- 19
- 0
নক্ষত্রপাঠের পাঠ ও উত্তরপর্ব
তার ঝিঁঝিঁ ধরা গভীরতা দিয়ে বেরিয়ে আসবে অনর্গল আর্তনাদ।
তার লাজুক স্তন কোন এক অনাঘ্রাত শব্দমালার উপর ঝুঁকে বুঝে নিতে চাইবে মাতৃভূমির অস্ফুট সংলাপ।
কোনখানে নেই আহিরীটোলা।
কোথায় বাপের নাম। পানিফল পাতা।
কোথায় দিগন্তের হিংসুটে রক্তাক্ত চন্দ্রমা।
অন্ধকার রঙের জোসনা দিয়ে নেমে আসছে ক্ষুধার্ত সৈনিক ও তার পবিত্র অস্ত্রফুল।
রাতের ধারাভাষ্য ও গাছে গাছে লেপ্টে যাওয়া সিদুরের তান্ত্রিক বেদনা কথা বলে।
তুমি জানো একটি গভীরতা কি ভাবে জন্ম নেয়
আহিরীটোলায়।
কোনখানে নেই।
বিপদরেখা ছুঁয়ে বয়ে যাওয়া সেই ঘণ্টা ও আবাহনের কাঁসি।
শোনা কি যায় একটি উপুড় মেয়ে আকাশের দিকে সেই কখন থেকে নক্ষত্র পাঠ করে চলেছে।
0 Comments.