- 5
- 0
বাজিকর
তুমি কার বন্ধু হবে বাজিকর।
তোমার হনূমান আছে।
গাছ না থাকলেও কলা আছে।
দরিদ্র ঝোলায় মহান জিয়ন কাঠি আছে।
এই যে রাজকুমারী বিমুগ্ধ খেলায় বুদ ।হিপনোটিজিমে চাঁপা গাছ হয়ে খিলখিল হেসে উঠতে পারে।
ঠুলি পরার বিলাসিতায় আমার বৈকুণ্ঠ নাম পাল্টে
তাৎক্ষণিক লুণ্ঠনপ্রিয় বেজন্মা সৈনিক হতে পারি।
একটু ছোঁয়া দাও দেখি জিয়ন কাঠি।
হাজার চেষ্টা করলেও হাতের মুদ্রা আর তোমার ওই গিলিগিলি লগারিদম আওড়াতে পারি কই।
নপুংসক হাতি হতেও রাজি যদি আমাকে অক্টারলোনি মনুমেন্টের নিচে সব জমায়েতি কে
শ্রেনী সংগ্রামের ভেড়ুয়া বানাতে পারো।
এই অবসরে এস আমারা দু পেয়ালা কেশর ঋদ্ধ চা পান করি।
0 Comments.