Fri 31 July 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

অলংকারহীন কবিতা

কোনো কোনো সভাঘর একতরফা বেশ্যালয় হয়ে ওঠে।


বাঁজা ফলেরা মাঝে মাঝে হেঁচকি তুলে অন্যের গলদ ধরতে ওৎ পেতে থাকে।


কোন প্ররোচনা ছাড়াই একটা বাঁশ গাছ ধর্মপুত্রের 

ভুমিকায় নামবে বলে অগ্রিম দাদন দিয়ে ঘুমিয়ে পড়েছে।


অপ্রাসঙ্গিক বাদুড়রা বস্তুবাদী পাকা ফলেদের

কাছে পায়ু বন্ধক দিয়ে রাখে।


ছক্কা পাঞ্জা খেলায় যারা অভ্যস্ত নয় তাদের মিছিলে জলকামান কখন বরফ হয়ে গেছে পুলিশ টের পাইনি।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register