- 18
- 0
প্রাত্যহিক ঘূর্ণাবর্ত
প্রাত্যহিক ঘূর্ণাবর্ত অলৌকিক সব আশাবাদ
উপবাসী ঘুণপোকা ছবি দেখে হেসেছিল চাঁদ।
তোমার পিঞ্জরে কারা কথা বলে ঠিক কথামৃত
দালাল মাতব্বর মধ্যফসলের ভাগ কারে দিত
সুজলা ধরণী আর সুষম বাহুতে আঁকা ট্যাটু হায়
গ্রাসের আগে সে আরব্য রজনীর গল্প শুনতে চায়।
জমাজলে ফসল ফলেনা যাহা ফলে অলৌকিক লোনা
বুদবুদ তুমি কার প্রতিনিধি ফুটো বেলুন জীবনী লেখনা।
0 Comments.