- 24
- 0
মহাভোজের সন্ধিক্ষণ
কবিতার গঠন হল স্টাইল অফ স্টেটমেন্ট।
আপনি ক্ষুধার্ত কিন্তু অন্য ক্ষুধার্ত আপনার
শ্রেনী শত্রু হতেই পারে।
এই সব দরদী মরদপনা বন্ধ দরজায় আটকে রাখা সুচারু শিল্প।
আচ্ছা হরহর ডাল আর ভরন্তি শাকের কখন সাক্ষাৎ হবে আপনি ঠিক ঘড়ি ধরে বউকে জিজ্ঞেস করুন।
এতে আপনার স্বাস্থ্যের বিবর্ধন ঘটতে পারে।
আপনার ভবদীয় দেশাচার আর পংক্তি ভোজনের আড়ালে এঁকে চলেছেন অতিদামী কুমিরের স্কাল।
আজ মহাভোজের পর শুরু হবে মেধা অর্পণের মহাযজ্ঞ।
পার্থ দেখে নিও বাজানোর আগে লাঠি না ঢোল কে আগে ফেঁসে যায়।
0 Comments.