- 5
- 0
বাঁচাতে
পুরুষগণ বলুন নারীদের বাঁচাতে এবার,
রোজগার করা পাত্রী চাই
বিবাহ করব তবেই আমি।
হব সেইই স্ত্রীর আজীবনের স্বামী।
পত্নী কিসের তরে? পতির পদ সেবার?
আপনারা এটিকে নৈতিক দায়িত্ব মনে করুন, ভাই!
এ চেয়ে ভালো পথ যে কন্যাদের বাঁচাবার জন্য আর নাই।
আপনারা এটিকে বাস্তবায়ন করুন তাই!
পাত্রীর বাবার দরকার নাই পণ দেবার।
পাত্রেরও প্রয়োজন নাই পণ নেবার।
সকল কন্যার বাবা তাহলে
তাদের মেয়েদের রোজগার করাবে।
মহিলাদের জীবন স্বনির্ভরা করে তারাই গড়াবে।
সকলেরই মঙ্গল - বাস্তবে, যা হলে।
যদি পাত্রগণ এইই দাবী করে তবেই সমাজের ভালো।
বেরোজগারের অন্ধকারেই মেয়েরা থেকে যাবে নাহলে।
উন্নত ছেলেরা তোমরা জ্বালো আধুনিকতার আলো!
নারী সমাজ নিজেদের জীবন নিজেরাই চালাতে পারলে
সক্ষমা হয়ে আপনা আপনিই আগে বাড়লে,
পৃথিবী এগিয়ে চলবে শান্তির পথে, তাড়াতাড়ি।
আনন্দিত হবে প্রতিটি বাড়ি।
0 Comments.