- 14
- 0
ধাতু ও অধাতুর বিস্ময় মা ও মাতৃব্রহ্ম
মানব শিশু এই পৃথিবীতে সব থেকে বড় বিস্ময়। ধাতু-অধাতুর ভেতরকার সম্ভাবনা আদি মাতৃকোষের মাধ্যমে কিভাবে যে" মন" গড়ে তুললো ,তা ভাবতে গেলেই সত্যি অবাক লাগে, তখন ঈশ্বর ছাড়া আর কাউকে এ কৃতিত্ব দেওয়া যায় না। অথচ তা প্রাকৃতিক নির্বাচন ও রাসায়নিক মিউটেশনের ফল। তবুও মনে হয় অনাবিষ্কৃত কোন মেকানিজম আছে ওই ২৩ জোড়া DNA - এর প্যাঁচে। নয়তো মাতৃ কোষের mRNA ও বিভিন্ন RNA কিম্বা মাইটোকন্ড্রিয়ার Mitochondria) মধ্যে লুকিয়ে সেই রাসায়নিক রহস্য ।
পিতৃ ও মাতৃ বংশধারা বহন করে আনে DNA । তাকে বাস্তবায়ন ও নতুন অভিযোজনের প্রবণতা সৃষ্টির রাসায়নিক মেকানিজমটা মাতৃকোষের মধ্যে কোথাও লুকিয়ে জৈব বিবর্তন ঘটিয়ে চলেছে। একটা সমগ্র জীবদ্দশায় মা পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনা করে অভিযোজন -মুখী মানসিক রসায়ন হয়তো শুরু করেন । দীর্ঘকাল ধরে তা সাংস্কৃতিক সংস্কার ও রসায়নে একটা স্থায়ী অভ্যাস গত প্রক্রিয়ায় পরিণত করেন কয়েক প্রজন্ম ধরে । একসময় সন্তানের মাধ্যমে তা প্রসারের জন্য নিজের DNA তে বোধহয় স্থাপিত হয়ে যায়। বৈজ্ঞানিক যুক্তিতে আদি মাতৃকোষের ভেতরের মূল চালিকাশক্তি কোনো ইচ্ছা বা অনুভূতি ছিল না; সেটি ছিল নিতান্তই রাসায়নিক স্বয়ংক্রিয়তা (Chemical Autocatalysis) এবং টিকে থাকার তাড়না (Self-replication)।যেসব কোষ বা একক নিজেদের প্রতিলিপি তৈরি করতে পেরেছে, তারা টিকে গেছে। প্রজননের সময় ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ও দুর্ঘটনাবশত ছোট ছোট জিনগত ভুল (Mutation) থেকেই এসেছে বৈচিত্র্য। এরপর প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) ঠিক করেছে কোনটা পরিবেশের জন্য উপযুক্ত।আধুনিক বিজ্ঞান ও জিন গবেষণার তথ্য অনুযায়ী, চিকিৎসা প্রযুক্তি ও উন্নত জীবনযাত্রার যুগেও মানবপ্রজাতিতে প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) থেমে নেই; বরং তা নতুন নতুন পরিবেশ ও চাপের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।
মাতৃ দর্শনের উৎস
প্রাকৃতিক ভাবে দৃশ্যমান হলেও জ্ঞান জগতে পূর্ব ভারত সভ্যতার অগোচরে রয়ে যাওয়া এক বিচ্ছিন্ন মানব দর্শন দ্বীপ। প্রকৃতিই একে গড়েছে এবং দিতে চেয়েছে বিশ্ব কল্যাণের বাণী ছড়িয়ে দেবার গুরু দায়িত্ব। সারা বিশ্ব যখন পিতৃ দর্শন চিন্তায় আচ্ছন্ন, পূর্ব হিমালয়ের পাদদেশে মাতৃ দর্শন চেতনায় সংঘবদ্ধ। শুধু ভারত নয়, এটা বিশ্বমানব সভ্যতার বিস্ময় । এখানে মাতৃ শক্তি চেতনা ও আরাধনার কতগুলো প্রাসঙ্গিক কারণও উপস্থিত। মানুষের জ্ঞান দর্শন বিশ্বাস আগ্রহ ভালোবাসা ওপর থেকে চাপিয়ে দেওয়া বিষয় নয়। যদিও সভ্য আধুনিক মানব সমাজ মনে করে জ্ঞান -দর্শন-বিশ্বাস প্রবহমান। কিন্তু তারও একটা ভৌগোলিক উৎস থাকবেই । ভৌগোলিক উৎস থেকে উৎসারিত জ্ঞান -দর্শন-বিশ্বাস বীজ গতিশীল জীবনের সংস্পর্শে দাঁড়াই বাছাই -এর পর তা খুরধার হয়ে ওঠে। ভারতীয় জ্ঞান, বিজ্ঞান, দর্শনের কথা উঠলেই বেদ-এর কথা উঠে আসবেই । বেদ -এ ইঙ্গিত থাকলে মানে বেদ-এর মুনি ঋষি কবি আগে ভেবেছেন বলে পেটেন্ট পেয়ে যাবে , তা নয়। বেদ -এর কবি যা ভেবেছেন, যেভাবে ভেবেছেন, সেই রকমভাবে সেই বিষয় হলে পেটেন্ট দাবি উঠতে পারে। কিন্তু ভিন্ন ভাবে ভাবলে তা মৌলিকত্বের দাবি রাখে। পূর্ব ভারতের অস্থিতিশীল ভূপ্রকৃতির মানব সামাজিক জীবনও অস্থিতিশীল। প্রবল প্রতিকূলতার মধ্যেও সংঘবদ্ধতার প্রয়াস তার চিন্তা ভাবনা ও বিশ্বাসকে ভিন্ন খাতে বয়ে নিয়ে গেছে। ইংরেজ শাসনের পর থেকে সেই সংঘবদ্ধতার প্রয়াস ঘন হতে থাকে। পাল রাজাদের শাসনাধীনে যে সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয়েছিল তা ভারতের স্বাধীনতা আন্দোলনে মহীরুহে পরিণত হয়। তাই অস্ট্রিক না দ্রাবিড় কিম্বা মুণ্ডা না ওরাঁও জনগোষ্ঠী মাতৃ উপাসনার প্রবর্তন করে,সে বিতর্কে না গিয়ে এই গাঙ্গেয় সমভূমির ভূমিজ সন্তানেরাই মাতৃ উপাসনার প্রবর্তক,ধারক ও বাহক - যারা কৃষি সংস্কৃতি বিশেষ করে ধান্য সংস্কৃতির সঙ্গে জড়িত।
উপযোগী কারণ
(১) জায়ান্ট প্লেটলেট
মাতৃ উপাসনা উপযোগী কিছু প্রাসঙ্গিক কারণও এখানে উপস্থিত। ভৌগলিক আশীর্বাদে এই অঞ্চলের জন্ম ও বংশ পরম্পরায় বসবাসকারী মাটির মানুষরা পেয়েছে রক্তের বিরলতম প্রতিরোধ গুণ। গবেষণায় প্রমাণিত ৩৩% বাঙালির রক্তে জায়ান্ট প্লেটলেটের উপস্থিতি ,যা কোনো অসুখ নয় । বরং ইঙ্গিত করে একসময় এই বাঙালিরা বিভিন্ন রোগ -মহামারী ও প্রতিকূল পরিস্থিতি জয়ের ক্ষমতার অধিকারী ছিল। বিজ্ঞানীদের অনুমান ৭০-৮০% বাঙালির রক্তে এই বৈশিষ্ট্য ছিল। ফলে অনুমান করতে দোষ নেই , বাঙালি ভেতর থেকে জেগে ওঠা এবং জাগিয়ে তোলার কৌশল বহুকাল আগে থেকেই বহন…
0 Comments.