Fri 31 July 2026
Cluster Coding Blog

কবিতায় অন্নপূর্ণা দাস

maro news
কবিতায় অন্নপূর্ণা দাস

অলিখিত স্মৃতি

একটা সময় পর তুমি আর থাকবে না

শুধু থেকে যাবে তোমার অলিখিত স্মৃতি

সেটা ঘুরে বেড়াতে থাকবে

তোমার প্রয়োজনেদের সাথে... 


তোমার ভালো ও খারাপের সমন্বয়ে কিছু কাজকর্ম

তুমি তা দেখবে এবং উপলব্ধি করবে

কিন্তু সংশোধন করার সুযোগ পাবে না। 


এটাই আমাদের জীবনের ইতিহাস

যুগ যুগ প্রতীক্ষার পর যখন তোমার সময় আসবে

তখন তুমি বিস্মৃত হবে, সেই পুরোনো স্মৃতি। 


তোমার স্পর্শ যখন আবার পুরোনো স্থানে পরবে

তুমি তখন সন্ধানে বেড়িয়ে পরবে... 


শুরু হবে তোমার নবজীবনের মুক্তির পথ...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register