- 16
- 0
গন্তব্যের ভাষা
মুখ ফোটে না, ইংগিতে না
বোবা ভাষায় তীব্রতারা ভাঙে।
ভিতরে যে বাসা বাঁধে-
তার দরজা খুলতে পারি না যে।
ভাঙছে বাসা, জানলায় জানলা...
ঢুকছে হাওয়া, রোদ্দুর, জ্যোৎস্না
বাইরের রোদ মাথায় নিয়ে ধার ঘেঁষে যাই যে যার
যে যার গায়ে জ্যোৎস্না মেখে যে যার অন্ধকার।
ওই অবিরাম ফসল-ক্ষেতে নীরবতার বীজ
শিকড়ে নয়, বৃন্তে গজায় ফিনফিনে সঞ্জীব।
অবাধ্যতার বাসা ভেঙে ওড়ে কথার পাখি
আর তখনই দমকা হাওয়া,
শুকনো পাতা, ধুলোয় ঢাকা আঁখি।
কোথায় যে কে গোপন থাকে
কোথায় যে কার সাচ্ছন্দ্যের বাসা
লুকিয়ে থাকা স্বভাবই যার, চলনে তার কেমন তবে গন্তব্যের ভাষা !
0 Comments.