- 25
- 0
দেবতা
কথা ভাসে জলে, ভাসে কথা
জ্বলে, কথার দেবতা
মুখ গুঁজে, বুকে
আজনম
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে
জলের ছলাৎ বেয়ে, জল
ধারা যায়, যারা যায় তারা
উড্ডীন পালকের মতো ফেলে যায়
সাড়া
সারা ঘর তোলপাড়, পাড়া
কোথাও আগুন জ্বলে, কোথাও
জলের ছাপ
নিপাট
তরঙ্গের মতো, আলপনা
চৌকাঠে, মুছেও মোছে না
0 Comments.