Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 শেষের কবিতায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

maro news
T3 শেষের কবিতায় কল্যাণ গঙ্গোপাধ্যায়

হিম ভাবনা

জীর্ণবস্ত্র কবে ফেলেছি, সেই স্মৃতি নদীটির তীরে ঝাপসা হয়ে ঢেকে গেল,’সুর জেগে ওঠা দিনগুলি পৌষের নীলঠোঁট নকশিকাঁথায় যে, খোঁজে আশ্রয় আমার শহরে ভোরে, আর কেন শিউলি আসে না!
জয়নগরের মোয়া,পিঠেপুলি রাখে মিষ্টির দোকান রোগগ্রস্থ পাটিসাপটা যেন,শুয়ে আছে মলিন ধূসর মায়ের হাতের ছোঁয়া,ঠাকুরমার স্নেহ এখন অতীত ফিরিয়ে আনতে গেলে আজ,কুয়াশা ঢাকে শৈশব
কে যেন হারায় কখন,কেউ ডাকে হাতছানি দিয়ে ঘড়ির কাঁটায়, সময় বিদায় নিয়ে যায় কোনখানে! একটি হাওয়াকে যদি বরফকুচির মতো আগলাই কেন তখনি সে,ডেকে আনে অন্য কোনো হাওয়া
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register