Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 শেষের কবিতায় মৌসুমী নন্দী

maro news
T3 শেষের কবিতায় মৌসুমী নন্দী

অনুচ্চারিত

ভণিতাবিহীন অর্গলবিহীন জখম প্রেম হামাগুড়ি দেয় সে এখন অবহেলায় স্মৃতিগুলি যত্নে তোলা থাকে সেলফে ঘৃণার শব্দরাও আজ শব্দাতীত ক্রমশঃ ছুঁয়ে যাচ্ছে প্রান্তিক মাটি নষ্টভাষাকে ভাসিয়ে দিই আধপোড়া লাশের মত রোজ রোজ আলকাতরার রঙে ছবি আঁকে শূণ্যতার মরদেহ একা মোমবাতি জ্বলে অভিমানে সমাধানহীন সম্পর্কের শেষে নষ্টরতির প্রেমের ফাঁদে এখন ফিরে যাওয়া ঈগলের পাখায় দেখি প্রেমের জীবাশ্ম বাষ্পীয় বুদবুদে ৷
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register