Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 শেষের কবিতায় প্রাপ্তি সেনগুপ্ত

maro news
T3 শেষের কবিতায় প্রাপ্তি সেনগুপ্ত

জন্মান্তর

একে একে পেরিয়ে যাব এক একটা দিন...
দিনের জঠরে পুষবো একটা রাত, আর রাতের গর্ভে একটা দিনের ভ্রূণ!! এভাবেই লিখে ফেলবো একটা গোটা ইতিহাস, এক একটা জন্মান্তর জুড়ে পুষে রাখবো কিছু খুচরো অভিমান... তবুও কিছু আলোকবর্ষ পেরিয়ে মুখোমুখি দাঁড়াবো কোনোদিন!
সেদিন তুমি ছুঁয়ে দিও আমার চোখ, যে চোখ এতোকাল একটা নদী জমিয়ে, বাঁধ দিয়ে আটকেছে বন্যার জল।
সেদিন তবে ভেসে যাবে আরো একটা ভেলার ডিঙি, আমরা আরোও একবার মৃত্যু পেরিয়ে যাবো...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register