Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিত মজুমদার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অমিত মজুমদার

অধিনায়কত্ব ব্যাটিংয়ে প্রভাব ফেলছে

অনেক খুঁজে বুঝতে পারছি তোমার ভীষণ কাজের চাপ পা ও মাথা মাপার পরে মাপতে এলাম মাঝের মাপ
একটুখানি দেখার জন্য যেই না আমি বোল ধরি তোমার মুখটা চমকিয়ে হয় সত্যিকারের গোলমরিচ
গোলের মধ্য বল ঢুকে যায় বল ও হরি হরিব্বোল বলছে যেন শরীর থেকে মাংস শুধু গরীব খোল
মাংস মাংস খেলার ছলে তৈরী হচ্ছে হাড়গুঁড়ো পেটের থেকে পিঠের ওপর খাচ্ছে দেখবে মার পুরো
পুরো মানেই পৌরসভার দরজা খাবে কালকে ঘুণ আমরা নতুন কাঠের খোঁজে লাগিয়ে দেবো শাল সেগুন
শালকে তুমি শ্যালক বলো স্যালুট মাইরি সে গুণকে ব্যাসন মেখে রাখতে পারো তেলের পাশে বেগুনকে
বেগুন খেতেও বেগ পেতে হয় বাঁচতে হলে জিনস পোরো এমন গতি মাপতে চেয়ে ব্যার্থ হতেন নীলস বোরও
এবার বলো কোথায় তুমি ? অরণ্যে না নদীর পার ? পরের ভোটেই কমিয়ে দেবো সত্যি তোমার গদীর ভার।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register