Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সন্দীপা বসু

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সন্দীপা বসু

ধুলি পথ

পৌষের রোদ মেখে নদীর কাছে বসি। ‘আসব ফিরে’, সেই কোনকালে বলে গিয়েছিল বাউল। সেই থেকে রোজই তো... সে কথা আজ থাক।
এদিকে নদীর কূলে বেলা গড়ায় আকাশে সূর্যের সোহাগ লাগে। লাল টিপ সিঁদুর রাগে পূর্ণ কলস উপচে পড়ে অচিনপুরে... কী রূপ তার! হেসে বলি ভালো হোক, তোমাদের ভালো হোক।
আনমনে ছুঁই নিজের শূন্য কপাল, জানি আসবে... সে আসবে। কথা রাখবে বাউল।
নদীর ওপারে সতেজ সবুজ বনভূমি। এপারে একাকী আমি নির্বাক তাকিয়ে দেখি তাকে। বারিধারার প্রেমে আহ্লাদী, গরবিনী ঢলঢল কাঁচা রূপে সে কী বাহার! স্মিত হেসে বলি ভালো থেকো তোমরা, ভালো রেখো।
জানি একদিন এপারেও ঝরবে সে এমনই আকুল হয়ে। জানি আসবে... সে আসবে। কথা রাখবে বারিধারা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register