Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অসীম বিশ্বাস

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অসীম বিশ্বাস

ভোর হোক একুশে

এক গির্জা ভালোবাসা পেরিয়ে নতুন বর্ষ এলো সৃষ্টির উল্লাসে। বিষের বাঁশির জমাট কান্না ইমন- কল্যাণে বাজে রাত্রির প্রথম প্রহরে- মৃত্যু পাশ ফিরে ঘুমিয়ে থাকে । বন্য হাসির উচ্ছলতায় দোলে জং ধরা জীবন‐ সৃষ্টির আঁধারে। অবিরাম বয়ে চলা কৃষক-শ্রমিক রক্ত অবসাদের পাকদন্ডী বেয়ে- ঝলসায় বিলাসীর ফায়ার প্লেসে। আর নয় ঝিনুকের খোলসে - ঝড়ের ইস্তাহারে লেখা হোক জীবন বাজী। রিক্ততার মশাল জ্বলুক ধর্মের আড়ালে ছাই হোক অধর্ম। বারুদের ধোঁয়ায় ভোর হোক একুশে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register