Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় দেবেশ মজুমদার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় দেবেশ মজুমদার

লজ্জা

শীতের কমলালেবু মার্কা আলো আলপনা কাটে। উত্তুরে হিমেল বাতাসের স্পর্শে আরাম খুঁজি সুসজ্জিত জ্যাকেটে। খাসীর মাংস আর নলেন গুড়ের রসগোল্লায় বনভোজন করি। পিঠে পরবে তৈরি পিঠেতে কামড় দিয়ে আকাশে উড়িয়ে দিয়ে রঙিন ঘুড়ি। সামনের বস্তির বাচ্চাগুলো খালি গায়ে ছুটে চলে কেটে যাওয়া ঘুরির পিছনে। রাতে খোলা আকাশের নীচে পাহাড়া দেয় বন্দুকধারী সেপাই। কনকনে শীতের রাতে রাস্তায় কৃষক দেখেও নির্বিকার আমরা তাই লজ্জা পায় শীত।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register