Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শেখ কারিকর

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শেখ কারিকর

পূর্ন চাঁদে গ্রহণ শেষ জ্যোৎস্না

জ... জানকি ধূসর আকাশ তোমার হবে শুধুই সময় মানছে না আদিমতার বন্যরা সুন্দর নবাগত নাবিক আমি পেয়েছি কালো পাহাড়, অন্ধকারের অভিসার
তোমার দেখানো রঙিন আকাশে বড্ড সব আলপনা আমার পড়ন্ত বিকালের ক্ষণস্থায়ই জল রং সূর্যের নম্রতা নষ্ট নম্বর প্লেট পাল্টাতে পারেনি আমার নষ্ট সিমের দশটি সংখ্যা
জ্যোৎস্নার জটিল জিজ্ঞেস জটার জগৎ জীবন রূপময় লতার বৃদ্ধিতে বেড়ে ছিল
ঝ... ঝরনা বালি পাথরের উপর একুশের পরিস্থিতির প্রেমে পড়ে ভিত্তিহীন বারান্দায় ভিজছে উদাস চুল আর অঙ্গের নব নির্বাচিত অংশ
অথচ, আংশিক বলতেই বুঝেছিলাম দায়িত্ব, যার দায় তুমি কখনোই নিতেই না তাই নিভন্ত চুল্লিতে মাংস ভাতের পুড়ানো স্বাদ কাজল দিয়ে ঢাকতে হয়নি
ঞ... বাহানায় পড়শি নাকি দ্বিতীয় একজন দারুণ এঁকেছিলে তার মুখ খুঁজে পেলাম না সন্ধান পেলে কোনো একদিন নষ্ট নম্বর তোমার হাতেই স্পর্শ করো ব্যস্ত থাকবে না প্রতিটি সংখ্যার সঙ্গম।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register