Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় নীতা কবি

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় নীতা কবি

মোহময় রাতে

মোহময় এক পূর্ণিমা রাতে পরশ তোমার পেলাম সে পরশে কি জাদু ছিলো কে জানে, নিজেরে সঁপে দিলাম, নয়নে নয়ন, হাতে ছিলো হাত, মধুমাখা এক শুভক্ষণ বসন্ত-পবন মিষ্টি-সুবাসে ভরে দিয়েছিলো প্রাণমন। রাতের তারারা জেগেছিল আর করেছিলো কানাকানি তোমাদের প্রেম শুভ হবে ও গো, আমরা সাক্ষী মানি চাঁদ হেসে হেসে কথা কয়েছিলো, বলেছিলো আমি আছি মধুর এ প্রেম বুকে ধরে রাখো, পাশাপাশি , কাছাকাছি। মধুর আবেশে, প্রেমের পরশে অসাড় এ দেহখানি কত হাসি, কথা, কতো প্রেম-গাথা, সুখের স্বপন আনি বলেছিলে তুমি, তোমা বিনে প্রিয়ে, আমি না পরাণে বাঁচি জ‍্যোৎস্নার-রাতি সাক্ষী রইলো, তুমি আছো, আমি আছি। আজ মনে পড়ে সেদিনের কথা, বুকে শুধু হাহাকার জ‍্যোৎস্নার রাত আছে যে তেমনি, তুমি পাশে নাই আর এ যে ছিলো শুধু নিছক ছলনা, বোঝেনি অবুঝ মন ভুলতে চেয়েও ভুলতে পারি না, অনুতাপ অনুক্ষণ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register