Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মমতা ভৌমিক

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মমতা ভৌমিক

উত্তুরে বাতাস

এখনও বাতাসে শীতের আমেজ ভাসে ভোরের কুয়াশা জড়িয়ে কি বাহুপাশে পায়ে পায়ে হাঁটা শিশিরে সিক্ত ঘাসে মন উড়ে চলে মেঘহীনা নীলাকাশে।
কফির কাপে এ আধো ঘুমন্ত শহরে কারা ঘুম আনে রাতজাগা নৌবহরে বহু চেনা তবু নরম সুখী এ প্রহরে মিঠে আলো তার যাপন চিহ্ন আখরে।
বিষণ্ণতাকে খুশির মোড়কে মুড়ে আজ একমুঠো খুশি ঝরায় কি সুখে পাখোয়াজ মরসুমী হাওয়া ভুলিয়ে দিল যে সব কাজ অসীমকে ছুঁয়ে ভুলে যেতে চাই লোকলাজ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register