Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অঙ্কুশ পাল

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অঙ্কুশ পাল

কথা

ধানের কণায় লেগে থাকে অনেক কথা, যতবার ঢেলে দিই উঠনে, তা একে ওপর কে ছুঁয়ে বেড়ে যায়, তারপর, বিষাদগ্রস্থ এক গ্রামে চলে যায়, হয় কারোর দোকানে, বা বাড়িতে।
"আমি আজও বসে থাকি হেমন্ত শেষের অপেক্ষায় উহ্য হয়ে যাওয়া বর্ণের মতন আমার অস্তিত্ব আমি আছি, তাই সবাই আছি, অথচ একাকী বাঁচি"
নখের মতন বেড়ে গেছে সংসার, মৃত কোষ গুলো কেটে নিয়ে চলে যায় কাল আঙুলের প্রিয় বন্ধু ভাত, হাতে উঠে শোনায় কথা যে কথা ধান ছড়িয়ে দিয়েছিল, এ কণা থেকে ও কণা।
চাল বেড়ে যায় ভাতে, তাতে কথা জমে থাকে বলে...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register