Tue 15 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অনিমেষ গুপ্ত

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় অনিমেষ গুপ্ত

অপরাহ্নের বাগান

নদীর পাশে জঙ্গল উপাস্য গ্রীক দেবীর নগ্ন উরুর মতো পেলব তাজা হয়ে আছে একছড়া ধানশীষ, গাছের পাতা ভেসে যাচ্ছে বহমানতার দিকে যেন দৃশ্য থেকে লুকিয়ে পড়াই অদৃষ্ট ! কতটুকু ফেরৎযোগ্য এর ! গমন না আগমন, জলপথ কতদূর যায় ? কোথা থেকে শুরু হয় আকাশের গলি ! নিঃসঙ্গ মাছরাঙা ঘুরছে, দূর থেকে এই ঘটমান ঠোকরানো শালুকের মতো লাগে। রাস্তা ভুলেছে বলে খোঁজ খোঁজ বৃষ্টি মাতিয়ে দিচ্ছে অপরাহ্নের বাগান।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register