Tue 15 September 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সবর্ণা চট্টোপাধ্যায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সবর্ণা চট্টোপাধ্যায়

১| সংক্রান্তি

রবীন্দ্রগান আসছে রান্নাঘর থেকে মিঠে চুলায় পিঠের ঘ্রাণ এক হাতা করে... ঢালছে। ক্রমশ ঢালছে... তার নিটোল আঙুল গড়ে চলেছে সংক্রান্তির বিকেল…. ঠান্ডা হাওয়া আসে। দামোদরের জলে পূর্বপুরুষের অপেক্ষা স্নান গান শেষে মা বেড়ে দেন সেদ্দপুলির সাথে দুচামচ ঝোলাগুড়!

২| গন্ধে ম ম করে ওঠে

ফিকে হয়ে আসে সমস্ত প্রত্যাশা একে একে দিনগুলো পার হয়ে যায় জলের মতো বছরের হিসেব থাকে না শুধু তুমি আছো এই অনুভূতি ছাড়া বেঁচে থাকার কোন লক্ষ্য নেই আর। তোমার বন্ধন বড়ো যন্ত্রণা দেয় যতবার ভাবি তাচ্ছিল্যে উড়িয়ে দেব সব একটা ডাক পিছন থেকে জড়িয়ে রাখে । থমকে যায় পথ। ফিরে দেখি, একঝাঁক আলো... কোঁকড়াচুল, ধবধবে মুখ ঝাঁপ দেয় বুকে। একটা কুঠারকে টেনে বের করে জোরে। রক্ত ঝরে। ছোট ছোট হাত দিয়ে মুছিয়ে দেয় বুক। চারদিকে কেমন তার গন্ধে ম ম করে ওঠে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register