Sun 04 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দেবদূত

maro news
সাতে পাঁচে কবিতায় দেবদূত

কুলীন

সততা একটি অনুভবহীন শব্দ ঘুমিয়ে থাক শব্দকোষে পারদের ঝড়ে সন্যাসী হলে সকালের আয়নায় দেখো তোমাকেও দেখছে কোনো বক
ঘষা কাচের কাছে কে রাখে ফেরত আলোর প্রত্যাশা পাত্তার কথা ভাবেনি কখনো কচ্ছপ রোদমাখা দিনে জয়ধ্বনি তুমি মাখো
নাম অক্ষরে যে মুখ দেখা যায় সে কি তোমার! কাচের বয়ানে পুষে রাখা গোপন সংশয় নদী হলে ক্ষতি কি
চাঁদের বাড়ির ঠিকানা নিয়ে চোখে স্লেট চর্যায় পেরিয়ে গেছো মাঝ আকাশ এবার খুলে ফেলো বর্মটুকু প্রদীপ শিখায় কোথাও কম হবে না তোমার ঔজ্জ্বল্য অথবা সৌজন্য শৃঙ্গার...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register