Wed 03 June 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা - তে আনিছুল ইসলাম বিপ্লব

maro news
কবিতায় পদ্মা-যমুনা - তে আনিছুল ইসলাম বিপ্লব

মানবতা জিতে যাক শীতে

কুয়াশার চাদরে ঢাকা সব আজ চারিদিকে কন্ কনে ঠান্ডা, থর থর কাঁপে আজি দেহ মন হোক না সে যত বড় পান্ডা।
ধনী আর গরীবের তফাৎটা কত এই শীতে বোঝা যায় ঠিক, শত কাঁথা কম্বল দেখি কারো মাঝ্ কেউ জমে ঠান্ডায় অধিক।
শীত এসে বলে যায় চিনে নিতে কার মাঝে আছে মানবতা, নারী শিশু কাঁদে খোলা আকাশে অসহায় খুঁজে ফেরে কাঁথা।
কাগজের পাতাতে মাখা কত রঙ ছড়া, আর কবিতা সঙ্গীতে, দু' হাত বাড়িয়ে এসো মিলে যাই মানবতা জিতে যাক শীতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register