Tue 17 February 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

রাম-সীতা

স্বপ্ন নীড়ে
নদীর তীরে
হাতে রেখে হাত
অধর চুমি
বললে তুমি
কুচতো নেহি বাত
থাকবো আমি
অন্তরযামি
সাক্ষ হলো আজ
হঠাৎ করে
অন্য ঘরে
দিলে বধুর সাজ
তোমায় ছাড়া
পাগলপারা
দিগ্বিদিকে ছুটি
চিন্তা করি
ফাঁসির দড়ি
বাঁধিয়ে ছিঁড়ি টুটি
হঠাৎ করে
বছর পরে
ফেরত এলে শেষে
ছোট্ট ছেলে
কোলেই ফেলে
ফিরলে মাতা বেশে
আমিও সেটা
মেনেই বেটা
হলাম শেষে পিতা
সবাই বলে
কথাচ্ছলে
"রামই পেল সীতা"৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register