Fri 04 September 2026
Cluster Coding Blog

T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সৌরিশ বন্দোপাধ্যায়

maro news
T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || 26য় সৌরিশ বন্দোপাধ্যায়

প্রাক্তন

যে ঠিকানা খুঁজেছিলি এতদিন সেই ঠিকানা এখন তোর চেনা অক্ষরেখার মাপটা রাখিস মনে দ্রাঘিমায় শতাব্দী কাটবেনা । নোঙ্গর যখন নিলিই তুলে তুই ডিঙ্গার কথা নাইবা ভাবলি আর তুফান আসুক কিম্বা মৃত্যু স্রোত দূরত্ব খোঁজা কিছুই কি দরকার? এখন বরং মৃত্যু ভীষণ দামি বিসর্জনে বোধন সহজ লেখা নতুন হাতে গায়ে হলুদের ছোঁয়া কাজল টানে আঁকবে রূপকথা । তোর ঠোঁটেতেও শব্দ উঠবে জেগে নিশ্বাসে নিভবে প্রদীপ আলো ফুলের গায়ে বাজবে ক্যানেস্তারা বাতিল সময় বাতিল থাকাই ভালো ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register