Wed 14 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

অন্ধ পাতার মতো

অন্ধ পাতা যেমন গাছ থেকে ঝরে যায় নিঃশব্দে, হারপুনে গেঁথে যাওয়া মাছ যেমন..... আমার ভুল শব্দচয়ন আর মরবিড ডিকশানও তেমনি অনিবার্য অন্ধত্বের সাক্ষ্য সকলেই পাথরকুচি নয় তাই এলোমেলো হয়ে যায় হাত ধরাধরি করা অন্ধ পাতাগুলো যে রাস্তা ভুল দিকে চলে যাবে জেনেই রাস্তা হয়েছে তীরচিহ্ন অগ্রাহ্য করে আমি সে দিকেই চলি একা একা, অন্ধ পাতার মতো
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register