Wed 14 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অজিত কুমার জানা

maro news
সাতে পাঁচে কবিতায় অজিত কুমার জানা

গ্রাম্য কবিতা

শব্দের শাড়ি পরে গ্রাম্য কবিতা, চৈত্র সেলের ছাপা শাড়ি। কপালে টকটকে সিঁথি, পঙক্তিতে পঙক্তিতে ঝনঝন করে কঙ্কণ। কাদা মাটি ভাবের শরীরে, ঘাম গন্ধে বাতাস মাতাল। প্রকৃতির রোদ বৃষ্টির সোঁদা গন্ধ, ছন্দ,মাত্রা ও কথার পর্ণকুটিরে। গ্রাম্য, চলতি, নগ্ন ভাষায়, জ্বলজ্বল করে গ্রাম্য কবিতা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register