Tue 13 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ কুমার ব্যানার্জ্জী

maro news
সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ কুমার ব্যানার্জ্জী

বিসর্জন

সূর্যমুখী দীপ্ত দীঘল শরীর মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই একমুঠো ছাই । একটা ছোট্ট মাটির ভাঁড়েই কুলিয়ে গেলে তুমি । গঙ্গায় ভাসিয়ে দিলাম,একটু ভেসেই ডুব দিলে তুমি আমি তখনও একটুও কাঁদিনি কিন্তু । সদ্য মৃত, প্রিয় পিতার শব গোল করে ঘিরে শোকার্ত সবাই, আর আমি দোতলার ব্যালকনির রেলিং আঁকড়ে, অসহায় জেষ্ঠ্য পুত্র, সেদিন ও এক ফোঁটাও অশ্রুপাত করিনি । তারপর, যেদিন প্রথম বৃষ্টি নামল , ছুটে গেলাম মুষল ধারা বৃষ্টির নীচে আর আমার বুকে ফাটল ধরিয়ে নামল তুমুল বারিধারা । আজও সব শূন্যতা আঁকড়ে, আমি একান্তে একলা নদীর কিনারায়। ঈশান কোনে কালো মেঘ জমেছে ,বৃষ্টির সংকেত । আমার বুকে শোকের গর্জন, আমি বসে রইলাম বসেই রইলাম আর একবার ভিজবার অপেক্ষায় ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register