Sun 30 August 2026
Cluster Coding Blog

T3 || আমার উমা || 26য় অনির্বাণ চ্যাটার্জি

maro news
T3 || আমার উমা || 26য় অনির্বাণ চ্যাটার্জি

স্নেহের মা উমা,

আজ মহালয়া। বাংলাদেশের মানুষ উৎসবের আনন্দে মাতোয়ারা। বাতাসে আগমনী সুর আর আনন্দের গন্ধ। মাঠে, ঘাটে পুকুরে কাশ,পদ্ম,শাপলা, শালুকের ছড়াছড়ি। এখানে, ওখানে পুজো প্যান্ডেল। কুমোর পাড়ায় প্রতিমায় রঙ লাগছে। এসময় তোদের কথা ভীষণ মনে পড়ে। আজ দশ বছর তোরা আসতে পারিস নি।জানি তোদের বাঙালি এলাকায় পুজো হয়।কমন কিচেন, সিঁদুর খেলা সব হয়। আমরা দশ বছর আমাদের উমাকে, নাতি নাতনি দের পাই না।মাটির প্রতিমা কি সব খুশি দিতে পারে মা¡ সানফ্রান্সিসকোর আবহাওয়া এখন কেমন? আমরা একরকম আছি। তোমরা ভালো থেকো। পুজোর কদিন সময় পেলে ভিডিও কল কোরো। আশীর্ব্বাদক বাবা
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register