Wed 16 September 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

অর্জিত ব্যথার অন্ধকার

যেতে বলি সমচীন দূরে গৌরচন্দ্রিকার আগে নিখুঁত অন্ধকারে শরীর শূন্য এই ভূমি প্রণয় সংলাপের সিঁড়ি পথে নির্মিত হওয়ার আগে অপাপবিদ্ধ প্রজাপতি নির্ধারিত কৌতুক ডানায় নাচিয়ে উড়ে গেছে নস্টালজিক শপিংমলে এখানেও কি তবে সংক্রামক পথের নুড়ি দীর্ঘ শাড়ীর প্রভাবিত ভাঁজে উপচে উঠেছে প্রেমিক ঢেউ যুদ্ধের পরে শনাক্ত করা অর্থহীন জেনেও কব্জি অবধি কেন যে ডুবে আছো নাগেশ্বর সঙ্গমের পরবর্তী ভূমিকা বুঝিনা বলে নেওটা আধার হেঁটে গেছে অনভিপ্রেত অন্ধকারে
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register